শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন




বিদায় নিয়ে যা বললেন শাকিব খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ ১২:৫৪ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

এখনই অভিনয় থেকে বিদায় নিচ্ছেন না বলে জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।

অনুষ্ঠানে মঞ্চে উঠে শাকিব বলেন, মাঝে মাঝে আমার মনে হয় আজকে থেকে যদি আমি সিনেমায় অভিনয় না করি, যদি আমার ক্যারিয়ারের ছুটি হয়ে যায়, তারপরও আফসোস থাকবে না। কারণ আমার ছোট্ট ক্যারিয়ারে ছোট্ট একটা জীবনে এত এত ভালোবাসা পেয়েছি যে, এই ভালোবাসা দিয়ে আমি বাকি জীবন পার করে দিতে পারবো। আজ যাচ্ছি বললেই যাচ্ছি না।

ছুটি আজকেই হচ্ছে না। আরও তো এক যুগ যাক, তারপর ছুটির কথা ভাববো। এ সময় পাশে থাকা ইলিয়াস কাঞ্চনকে দেখিয়ে শাকিব বলেন, সামনে আমার বড় ভাই ইলিয়াস কাঞ্চন বসে আছেন, তারই ছুটি হয়নি আর আমার ছুটি হবে এখনই! এদিকে শাকিব খান অভিনীত সবশেষ সিনেমা মুক্তি পায় গত বছরের রোজার ঈদে।

এরপর তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে চলতি বছর একাধিক সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD