শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন




পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্যোগ

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ ৫:০৯ pm
commemorate inauguration Padma Bridge commemorative silver coin of the value of 100 taka of Bangladesh Bank bb padma পদ্মা সেতু সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ১০০ টাকা মূল্যমান মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা
file pic

জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে। আগামী ২২ জানুয়ারি থেকে এই স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়েছে, ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসের ঢেউ খেলানো আকৃতির মুদ্রাটি। ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

এছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর ওপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD