শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন




হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ ৬:২৫ pm
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান mannan planning ministry পরিকল্পনা মন্ত্রণালয়
file pic

গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী।

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রী স্যার ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।

হারুন অর রশীদ বলেন, স্যারকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে কিছু জানায়নি চিকিৎসকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD