বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন




ভারতে প্রশিক্ষণরত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ ৫:১৮ pm
accidents aircraft Indian Air Force IAF crashed MiG-21 crash India's fleet accidents pilots killed Indian pilot প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট প্রশিক্ষণ বিমানবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার প্রতিরক্ষা সংঘর্ষ Helicopter Aircraft type rotorcraft rotors fly Air হেলিকপ্টার আকাশযান উড্ডয়নক্ষম উড়োজাহাজ Helicopter Aircraft type হেলিকপ্টার helicopter crashed হেলিকপ্টার বিধ্বস্ত
file pic

প্রশিক্ষণ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন। খবর এনডিটিভির। যে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তার একটি রাশিয়ার তৈরি ‘সুখোই-৩০’, অন্যটি ফ্রান্সের তৈরি ‘মিরাজ ২০০০’।

কর্মকর্তারা আজ শনিবার বলেছেন, মধ্যপ্রদেশ রাজ্যের মোরেনা শহরে একটি বিমান বিধ্বস্ত হয়। আরেকটি রাজস্থানের ভরতপুর থেকে ১০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়েছে। দুটি যুদ্ধবিমানই রাজ্যের গোয়ালিওর বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড়েছিল।

প্রতিরক্ষা সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখোই বিমানটিতে দুজন পাইলট আর মিরাজ বিমানে একজন পাইলট ছিলেন। সুখোইয়ের দুই পাইলট সংঘর্ষের পর বিমান থেকে বের হয়ে আসেন। তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা সূত্র এনডিটিভিকে বলেছে, বিমান দুটি সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এক টুইটার পোস্টে বলেন, ‘মোরেনায় বিমানবাহিনীর সুখোই-৩০ যুদ্ধবিমান ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালাতে বিমানবাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’

দুই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে অবহিত করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD