সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন




গুলশানের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১৭ am
ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর Bangladesh Fire Service Civil Defence bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস
file pic

গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সচিব বলেন, আমি আশ্বস্ত করতে চাই, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে। আমরা আগুন নির্বাপণকেই প্রায়োরিটি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এখন তল্লাশি চালাবো। আমাদের সার্চ টিম কাজ করছে। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা চেক করাই এখন প্রধান কাজ।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন বলেন, প্রথমে পানির সোর্স ছিল না, আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি। রাস্তার পাশে যে ভবনগুলো আছে এগুলোর কাছাকাছি যেতে পারছিলাম না।

তিনি জানান, ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও এক নবজাতক। তাদের ভবন থেকে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার পর ভবনের সপ্তম তলা থেকে চার জন লাফিয়ে পড়েন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।

গুলশানে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

গুলশানের আগুন নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার মিডিয়া শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত কমিটির প্রধান হলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক, ঢাকা, গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পরে উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ৩ জন লাফিয়ে পড়ে আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের মৃত্যু হয়েছে। ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও এক নবজাতক। তাদের ভবনের ছাদ ও তলা থেকে উদ্ধার করা হয়।

পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সচিব বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে। আমরা আগুন নির্বাপণকেই প্রায়োরিটি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন তল্লাশি চালাবো। আমাদের সার্চ টিম কাজ করছে। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা চেক করাই এখন প্রধান কাজ।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD