আন্তর্জাতিক বাজারে দামে ওঠানামা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের সমন্বিত নতুন মূল্য কার্যকর করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে আমাদের প্রতিবেশী দেশেগুলোতে এসব জ্বালানির দাম কত?
আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বার্তা সংস্থাগুলোর সোমবারের (২১ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে লিটারপ্রতি জ্বালানি তেলের বর্তমান খুচরা বাজারদর তুলে ধরা হলো।
ভারত (রাজ্যভেদে)
পেট্রোল: ১০২.১২ – ১১৬.১৫ ভারতীয় রুপি (প্রায় ১৩১-১৪৯ টাকা)
অকটেন (প্রিমিয়াম): ১১৫.৫০ – ১২০ ভারতীয় রুপি (প্রায় ১৪৮-১৫৪ টাকা)
ডিজেল: ৯৫.২০-১০৪.২৩ ভারতীয় রুপি (প্রায় ১২২-১৩৪ টাকা)
(ভারতে রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে মেট্রো শহরগুলোতে মূল্যের তারতম্য রয়েছে)
পাকিস্তান
পেট্রোল (সুপার/প্রিমিয়াম ইউরো ৫): ৩৯০ পাকিস্তানি রুপি (প্রায় ১৭৩ টাকা)
অকটেন: ৩৯৫-৪০০ পাকিস্তানি রুপি (প্রায় ১৭৫-১৭৭ টাকা)
ডিজেল (হালকা): ৩০৪ পাকিস্তানি রুপি (প্রায় ১৩৪.৬৭ টাকা )
ডিজেল (হাইস্পিড): ৪২৪.০৪ পাকিস্তানি রুপি (প্রায় ১৮৮ টাকা)
শ্রীলঙ্কা
পেট্রোল (৯২ অকটেন): ৩৯৯ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪৮.২৪ টাকা)
অকটেন (৯৫ অকটেন): ৪৭৫ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৭৬.৪৭ টাকা)
ডিজেল: ৩৮২-৪৭৮ (সুপার ৪ স্টার) শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪২-১৭৮ টাকা)
নেপাল
পেট্রোল: ১৯৭ নেপালি রুপি থেকে ২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮ টাকা)
অকটেন: ২৯৫.০০ নেপালি রুপি (প্রায় ২৩৬ টাকা)
ডিজেল: ১৯৭-২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮-১৬০ টাকা)
মিয়ানমার
পেট্রোল (মান ভেদে): ৩৭১০-৩৮১৫ কিয়াত (প্রায় ২১৮-২২৪ টাকা)
অকটেন (৯৫ অকটেন): ৪০৯২ কিয়াত (প্রায় ২৪১ টাকা)
ডিজেল: ৪৩৩১ কিয়াত (প্রায় ২৫৫ টাকা)
ভুটান
পেট্রোল ও অকটেন: ৯৯: ১০৬ গুলট্রাম (প্রায় ১২৭-১৩৫ টাকা)
ডিজেল: ১০৪.৩৮-১০৮.৬২ গুলট্রাম (প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা)
ভুটানে দক্ষিণ এশিয়ার অন্য দেশের মতো ফুয়েল স্টেশনে ‘পেট্রোল’ ও ‘অকটেন’ নামে আলাদা দুটি পাম্প থাকে না। সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলত গ্যাসোলিন (পেট্রোল) ও ডিজেল- এই দুই ভাগে জ্বালানি বিক্রি হয়। তার মধ্যে পেট্রোল ও অকটেন হলো গ্যাসোলিন।আন্তর্জাতিক সূচক ও ভুটানের ফুয়েল স্টেশনগুলোতে যাকে অকটেন-৯৫ বা মোটর স্প্রিট (এমএস) বলা হয়, সেটিই মূলত সে দেশের প্রধান পেট্রোল।
সূত্র: গ্লোবাল পেট্রোল প্রাইস, এনডিটিভি ও দেশগুলো জ্বালানি সংক্রান্ত সরকারি ওয়েবসাইটসমূহ