শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন




নারী বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৩৪ am
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

ইংল্যান্ডকে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার কেপ টাউনে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মেয়েদের ৬ রানে হারায় স্বাগতিক শিবির।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ১৫৮ রান করে ইংল্যান্ড। ৬৮ রান ও ফিল্ডিংয়ে চারটি ক্যাচ নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস। আগামী ২৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দুই ওপেনারই করেন ফিফটি। ৫৫ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৬৮ রান করেন তাজমিন। ৪৪ বলে ৫২ রান করেন লরা উলভার্ট। মারিজানে কেপ ১৩ বলে ২৭ রানে থাকেন অপরাজিত। বল হাতে ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন সোফি।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন স্কিভার ব্রান্ট। ড্যানি ওয়াট ৩৪, সোফি ডাঙ্কলি ২৮, অধিনায়ক হিথার নাইট ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আওবঙ্গা খাকা চারটি, সাবনিম ইসমাইল তিনটি উইকেট লাভ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD