বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন




চারঘাটে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৫৪ pm
female Women Homosexuality sexual sex Rape eye chok couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা চোখ কপাল মহিলা মেয়ে মানুষ নারী সুন্দরী স্মার্ট আবেদনময়ী শিশু বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-W বিয়ে
file pic

রাজশাহীর চারঘাটে ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই পপকর্র্ন বিক্রেতাকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাও ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে- নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকালে ট্রেনে পপকর্র্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্র্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখে। এরপর পপকর্র্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে জোরপূর্বক স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ভুক্তভোগী স্বামী জানান- তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন।

স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন, যিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন- রাতে যখন স্টেশনের পাশে ঘটনাটি ঘটে তখন স্টেশনে মাত্র তিনজন স্টাফ দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি পরে জেনেছেন। ৯৯৯ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগীর বিষয়টি তদন্ত করছে। চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক জানান- এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD