বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন




জাতীয় ইনসাফ কায়েম কমিটির উদ্বেগ প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৯:৪৪ pm
newspaper Prothom Alo editor Matiur Rahman মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
file pic

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও স্টাক রিপোর্টার শামসুজ্জামানকে গ্রেফতারের খবরে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার ও সদস্য সচিব শওকত মাহমুদ।

এক বিবৃতিতে তারা বলেন, সরকারের এ ঘৃণ্য পদক্ষেপ আন্তর্জাতিক সকল রীতি লংঘনের শামিল। এতে আবারো প্রমাণ হয়, নির্বাচনের পূর্বে ভয়ের সংস্কৃতিকে তীব্রতর করতেই সরকার এ ধরণের আচরণ করছে। বিবৃতিতে নওগাঁয় ভুমি অফিসের নারী কর্মচারী জেসমিন সুলতানার র‍্যাব হেফাজতে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় জাতীয় ইনসাফ কায়েম কমিটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD