মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন




টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৭:৫২ pm
রাষ্ট্রপতি president Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু gopalgonj-president সাহাবুদ্দিন
file pic

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। আজ সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন প্রেসিডেন্ট। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। বিকালেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। রাতে তিনি সপরিবারে বঙ্গভবনে ওঠেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়। প্রেসিডেন্ট গার্ড পরিদর্শন করেন।

এরপর দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

সাভার থেকে ঢাকায় ফিরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD