শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন




রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ ৬:৫৯ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান
file pic

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৯, ৩০ ও ৩১ মে ফ্লাইট তিনটি পরিচালনা করা হবে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফ্লাইটগুলো ঢাকা থেকে বেলা সাড়ে ৩টায় যাত্রা করে বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। আবার রাজশাহী থেকে বিকেল পৌনে ৫টায় ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এসব ফ্লাইটের টিকিট বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে কেনা যাবে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রোমো কোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রবিবার ঢাকা থেকে সকাল ১১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যায় এবং রাজশাহী থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে এবং রাজশাহী থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD