শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন




ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি)

ইউসিবি’র লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৭:৩১ pm
United Commercial Bank PLC UCBL Logo UCB Bank পিএলসি ইউসিবি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউসিবিএল পিএলসি
file pic

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ৪০ তম বার্ষিক সাধারন সভা (এজিএম ) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) বিকাল ৩ টায় স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়।

শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান। তিনি বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করতে থাকবে।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান; পরিচালক বজল আহমেদ; পরিচালক নুরুল ইসলাম চৌধুরী; পরিচালক মিসেস রোক্সানা জামান; পরিচালক মিস আফরোজা জামান; পরিচালক মুহাম্মদ শাহ আলম; পরিচালক কনক কান্তি সেন; পরিচালক মিসেস মাসুমা পারভীন; স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী।

এছাড়া, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারুক আহাম্মেদ।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD