রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন




এক বছরে ১৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৫:১৯ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Bangladesh Customs Government agency National Board of Revenue বাংলাদেশ কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক ও ভ্যাট এক্সাইজ ভ্যাট কমিশনারেট কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব
file pic

বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬৭ কোটি ১৮ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগের বিপরীতে গত অর্থবছরে (২০২২-২৩) ২৭৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ওই অভিযানে ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৭১২ টাকার ভ্যাট আদায় করতে সক্ষম হয়েছে।

ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ১৬৭ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৯৩৯ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। তবে এর বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করতে পেরেছে মাত্র ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৭১২ টাকা।

সদ্য সমাপ্ত অর্থবছরে ভ্যাট খাতে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও ঘাটতি থেকে বের হতে পারেনি এনবিআর। ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।

লক্ষ্যমাত্রা অর্জন ও ভ্যাট আদায়ে বছরজুড়ে ১ হাজার ৯৬৮টি মামলা হয়েছে। আর জরিপ কার্যক্রমের মাধ্যমে ৭২ হাজার ৭৫৩টি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD