রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন




ব্যাংকের উচ্চ পদে নিয়োগে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১০:০০ am
Mobile Banking মোবাইল ব্যাংকিং Bangladesh Bank Explore banking services credit cards loans financial business Guarantee Finance Investment Commerce INTER BANK ‎বাংলাদেশ ব্যাংক ‎বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিং ‎এজেন্ট ব্যাংকিং
file pic

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে যেসব নির্দেশনা অনুসরণ করতে হবে সেগুলো হলো- বিআরপিডি সার্কুলার নং- ০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন। তবে, কর্মকর্তাদের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা অবশ্যই পরিপালিত হতে হবে।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। তবে বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতি প্রাপ্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন। ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এতদসংক্রান্ত নীতিমালা অনুসরণীয় হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া ২০২৩ সালের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD