সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন




বেশি দামে ডিম বিক্রি, জরিমানা গুনলেন ৫ দোকানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১১:২৫ am
livestock animal eggs chickens harvested egg food fowl especially chickens ডিম হালি ব্রয়লার মুরগি বাজার খুচরা পাইকারি বাচ্চা ফিড ব্যবসায়ী খামারি ডজন ফার্ম মুরগি সাদা ডিম হাঁস ডিম সোনালি মুরগি দেশি মুরগি পোল্ট্রি খামার ডিম-মুরগি egg
file pic

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

জানা গেছে, ডিমের বাজারে অস্থিতিশীলতা নিরসনে বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এ সময় সরকার নির্ধারিত ডিমের দামের থেকে বেশি দামে বিক্রি করায় দেলোয়ার ডিমের আড়ৎকে তিন হাজার টাকা, চৌধুরী জেনারেল স্টোরকে দুই হাজার টাকা, মদিনা স্টোরকে দুই হাজার টাকা, মেসার্স মিলন স্টোরকে দুই হাজার টাকা ও হুমায়রা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

কাওছার মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ডিমের বাজারের অস্থিতিশীলতা নিরসনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে সরকার নির্ধারিত ডিমের দামের থেকে বেশি দামে ডিম বিক্রি করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১১ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD