সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন




রাজধানীতে ৪৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১১:২৭ am
Titas Gas Transmission and Distribution Company Limited তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
file pic

অবৈধভাবে ব্যবহার ও বকেয়ার কারণে রাজধানীতে ৪৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানায়।

তিতাস জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঢাকা মেট্রোতে বকেয়ার কারণে ৪৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযানে সর্বমোট ৪৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষণিক জরিমানা ও বকেয়া বাবদ আদায় করা হয় ১৭.৬৩ লাখ টাকা।

অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম জানান, ঢাকার বিভিন্ন অঞ্চলে আমাদের অভিযান অব্যাহত আছে। এটি চলমান থাকবে। গ্রাহকদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করার আহ্বান জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD