শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন




নতুন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১২:৪৫ pm
Public Administration secretary District Commissioner convention meeting জেলা প্রশাসক ডিসি সম্মেলন Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন Bangladesh Government gov govt
file pic

অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

বুধবার (২৩ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ২৮ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্যদিকে, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে গত ২৮ জুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তিনি এখন সেখানে যোগ দেবেন। এজন্য তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। তার ইচ্ছা অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে তাকে ঐচ্ছিক অবসর দিয়ে আরেক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থ সচিব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD