শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন




বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ১০:৩৩ pm
Md. Mahbub Hossain Cabinet Secretary মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
file pic

বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের ক্ষমতাবলে বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনের সময় ৬ মাস বাড়িয়ে এক বছর করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে মূল যে বিষয়টি— কোনও বাণিজ্যিক সংগঠনের যদি নির্বাচন করতে অসুবিধা হয়, তখন আগের কমিটি নির্বাচনের টাইম ৬ মাস ছিল। সেই সময়টা আরও ৬ মাস বাড়িয়ে এক বছর করা হয়েছে।

কেবিনেট সচিব বলেন, ট্রেড অর্গানাইজেশন অধ্যাদেশ ১৯৬১ আমাদের ছিল। সেটি সামরিক শাসন আমলে ১৯৮৪ সালে সংশোধন করা হয়। পরে ২০২২ সালে আইনটি বাংলা করে নতুন প্রণয়ন করা হয়। ওই আইনে কতিপয় ধারা সংশোধনের জন্য একটি বিল বাণিজ্য মন্ত্রণালয়ে থেকে আজকে উপস্থাপন করা হয়। সেটির বিস্তারিত আলোচনার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে আজকে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD