শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন




ইউক্রেনের পক্ষে হত্যার দাবি করা সেই কমান্ডারের ভিডিও প্রকাশ করল রাশিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৮ am
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার ভাইস-অ্যাডমিরাল ভিক্টর সোকোলভের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে তাকে একটি ভার্চুয়াল কনফারেন্সে দেখা গেছে। এর আগে সোমবার ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করেছিল, শুক্রবার ক্রিমিয়ার সেভাস্তোপোলে রুশ নৌবহরের সদর দপ্তরে ইউক্রেনীয় হামলায় সোকোলভসহ অন্তত ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে সোকোলভকে দেখা গেছে। এতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, শীর্ষ নৌবাহিনী কর্মকর্তা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভিডিওতে সোকোলভকে কথা বলতে দেখা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি ভিডিওটি কবে ধারণ করা হয়েছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, বৈঠকটি মঙ্গলবার হয়েছে।

আরও পড়ুন: কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

সোমবার ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের টেলিগ্রামে দাবি করেছিল, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে চালানো হামলায় ৩৪ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নৌবহরের কমান্ডার। হামলায় আরও ১০৫ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রকাশিত ভিডিওর প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় স্পেশাল ফোর্স টেলিগ্রামে বলেছে, যেহেতু রুশরা জরুরিভিত্তিতে সোকোলভের কথিত জীবিত থাকার ভিডিও প্রকাশ করতে বাধ্য হয়েছে, তাই আমাদের ইউনিট এ তথ্য যাচাই করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রকাশিত ভিডিওতে শোইগু বলেন, সেপ্টেম্বরে ১৭ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ৭টি মার্কিন ব্র্যাডলি সাঁজোয়া যানসহ দুই হাজার ৭০০টির বেশি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

শোইগু আরও বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রণক্ষেত্রে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইউক্রেনীয় পালটা আক্রমণ এখন পর্যন্ত কোনো সফলতা পায়নি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র দিচ্ছে। কিয়েভ অপ্রশিক্ষিত সেনাদের অর্থহীন আক্রমণে পাঠিয়ে মৃত্যুর ঝুঁকিতে ফেলছে।

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রে ক্ষতির তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD