বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন




সজীব ওয়াজেদ জয় কোথায় আছেন জানালেন আরাফাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১:০০ am
Prime Minister Sheikh Hasina's ICT Adviser Sajeeb Wazed Joy সজীব ওয়াজেদ জয়
file pic

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই আছেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মোহাম্মদ এ আরাফাত এ তথ্য জানান।

আরাফাত লেখেন, ‘বিএনপি-জামায়াতি গুজববাজগোষ্ঠী গত বেশ কিছু দিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে। সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন তার সঙ্গে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।’

আরাফাত আরও লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসাতেই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD