সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন




সেলেনার জন্য যা করলেন মেসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ১০:১৮ am
মেসি Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি মেসি
file pic

বিশ্বকাপ ফুটবল জয়ী অধিনায়ক লিওনেল মেসির খেলা দেখতে এসে রিঅ্যাকশন দিয়ে ভাইরাল হয়েছিলেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। এবার সেই মেসির মুগ্ধতাতেই আবারও বন্দি হয়েছেন জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী মেসি এবার মার্কিন গায়িকার সেলেনা গোমেজ ফাউন্ডেশনে দান করেছেন। মেসি তার একটি সই করা জার্সি সেলেনার ফাউন্ডেশনে দিয়েছেন।

চলতি অক্টোবর মাসেই মেসির জার্সিটি নিলামে তোলা হবে।

জানা গেছে, নিলামে মেসির এই জার্সিটির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬ হাজার ডলার। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। আয়োজকদের ধারণা, ভিত্তি মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবে মেসির জার্সিটি। আর এখান থেকে পাওয়া অর্থ সেলেনা ব্যয় করবেন তরুণদের মানসিক স্বাস্থ্য সেবার পেছনে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD