বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন




এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা: অপু বিশ্বাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৫৯ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস
file pic

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিনীত নতুন সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ইতিমধ্যে। এমন সুখবরের একদিন পরই ক্ষোভের আভাস পাওয়া গেল অপুর কাছ থেকে। নিজের ফেসবুক পেজে নায়িকা লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায়, কারণ এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।

সম্প্রতি অপু তার এই পোস্টের চেক-ইন দিয়েছেন চট্টগ্রামে। তবে কাকে এমন খোঁচা মেরে পোস্ট, তা এখনো নিশ্চিত হয়ে জানা যায়নি। অপুর পোস্টে নেটিজনদের অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, শতভাগ সত্যি।

কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। আরেকজন লিখেছেন, এজন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম রয়েছে আপু। এদিকে, সেন্সর পাওয়া অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর আবারো জুটি হলেন নিরব-অপু।

সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খানসহ অনেকে। সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD