বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




নভেম্বরে বাংলাদেশে আসছে ইইউ’র ৪ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৩:৩৭ pm
European Union EU political economic union Europe Euro ইউরোপীয় ইউনিয়ন ইইউ অর্থনৈতিক রাজনৈতিক জোট ইউরো সংসদ ইউরোপ European EU bangladesh বাংলাদেশ
file pic

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগামী নভেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ৪ সদস্যবিশিষ্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের একটি দল বাংলাদেশে আসবে বলে জানা গেছে। নভেম্বরে এসে নির্বাচন শেষ করে দেশত্যাগ করবে পর্যবেক্ষক দলটি।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইইউভুক্ত ১০ দেশের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি আওয়ামী লীগ প্রতিনিধিদের জানায় তারা।

ইইউয়ের ১০ দেশের প্রতিনিধিরা আওয়ামী লীগকে বিষয়টি জানানোর পর বৈঠক শেষে তা গণমাধ্যমকে নিশ্চিত করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইইউ ছোট আকারের এক্সপার্ট গ্রুপ পাঠাবে বলে আমাদের জানানো হয়েছে। নির্বাচন শেষ হলে তারা দেশ ত্যাগ করবেন।”

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান। এছাড়া, আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী ও খালেদ মাসুদ আহমেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD