রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন




যুদ্ধবিরতি মানবে কিনা, যা বললো হিজবুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১০:৫০ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে।

বুধবার হামাস ও ইসরাইলের সরকারি কর্মকর্তারা চুক্তির বাস্তবায়ন শুরুর সময় নিশ্চিত করেছেন বলে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে।

হামাস-ইসরাইল যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে আসা ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এই চুক্তির অংশ না হলেও যুদ্ধবিরতি চলাকালে তারা কী করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে।

হিজবুল্লাহর এক সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে যাওয়া চার দিনের যুদ্ধবিরতিতে অংশ নেবে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠী। যদিও ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতির আলোচনায় হিজবুল্লাহর বিষয়ে কোনো শর্ত নেই।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর একাধিক সূত্র বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানো বন্ধ করবে। তবে যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা হলে হিজবুল্লাহ তার শক্ত জবাব দেবে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিকঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭৯ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD