রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন




গাজায় সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের আলোচনা চায় না হামাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৪ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

গাজায় বোমা হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আর কোনও ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে ততক্ষণ ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের বন্দি বিনিময় হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সালেহ আল আরোরি বলেন,  যুদ্ধবিরতি নিয়ে এখন আর কোনও আলোচনা হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ও হবে না। তিনি বলেন, ইসরায়েল বলছে, গাজায় এখনও নারী ও শিশুদের আটকে রাখা হয়েছে, কিন্তু আমাদের সব বন্দিকে মুক্তি দেওয়া না হলে আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করব না।

এদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গেলে তাদের ফিরে আসার নির্দেশ দেয় ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে এমন অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তাদের এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে মোসাদের দলকে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতদিনের যুদ্ধবিরতি শেষ না হতেই গাজাকে উদ্দেশ করে আবারও আগ্রাসন চালানো শুরু করেছে ইসরায়েল। শুক্রবার থেকে এখন পর্যন্ত ডজনখানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD