রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন




গাজায় নিহত বেড়ে ১৮ হাজার, হামাসকে আত্মসমর্পণের আহ্বান নেতানিয়াহুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৮ am
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৭ হাজার ৯৯৭ জনে।

রোববার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানা আশরাফ আল-কুদরা। এ সময় তিনি জানান, বিগত ৬৩ দিন ধরে চলা ইসরাইলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘হামাসের সঙ্গে যুদ্ধ এখনো চলছে, কিন্তু এটি শেষের পথে। আমি হামাস সন্ত্রাসীদের বলছি, এই শেষ। আপনারা (ইয়াহিয়া) সিনওয়ারের জন্য মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন।

নেতানিয়াহু বলেন, ‘গত কয়েক দিনে কয়েক ডজন হামাস সন্ত্রাসী আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।’ তবে ইসরাইলি সেনাবাহিনী এমন কোনো প্রমাণ পেশ করেনি। হামাসও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। মাসখানেক আগে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত দাবি করেছিলেন—হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD