রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন




হামাস নির্মূল না হওয়া পর্যন্ত ইসরাইলকে অস্ত্র দিয়ে যাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৮:১৩ pm
ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa American politician president Joseph Robinette Biden United States Joe Biden জোসেফ রবিনেট বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন
file pic

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুক্কা উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ আয়োজন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে বক্তব্য রাখার সময় তিনি ইসরাইলের প্রতি তার শক্ত সমর্থন ব্যক্ত করেন। নিজের বক্তব্যে তিনি একাধিকবার হামাসের নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্রে ক্রমশ বাড়তে থাকা ইহুদীবিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই রিসিপশনে যোগ দিয়ে বাইডেন ঘোষণা দেন যে, যতদিন না হামাস নির্মূল হচ্ছে, ততদিন ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, আমাদেরকে সাবধান হতে হবে, ইসরাইলকেও সাবধান হতে হবে। কারণ বিশ্বের মানুষের মতামত এক রাতের মধ্যেই বদলে যেতে পারে। আমাদের এটি হতে দেয়া যাবে না।

বাইডেন আরও বলেন, গত ৭ই অক্টোবরের হামলার পর আমি ইহুদী জনগোষ্ঠী ও ইসরাইলের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম। একটি ইহুদী রাষ্ট্র হিসেবে ইসরাইলের টিকে থাকার প্রতি আমার সমর্থন অবিচল। যদি বিশ্বে ইসরাইল নামে কোনো দেশ না থাকে তাহলে বিশ্বের কোনো ইহুদীই নিরাপদ থাকবে না। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইহুদী সম্প্রদায়ের সঙ্গে আমি যে ঘনিষ্ঠতা অনুভব করি তা প্রশ্নাতীত। একজন জায়নিস্ট (জায়নবাদী) হতে হলে আপনাকে ইহুদী হওয়ার প্রয়োজন নেই, আমি নিজেও জায়নিস্ট।

কয়েক বছর আগে এই কথা বলে আমি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলাম।

ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেনসহ আরও প্রায় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন হিটলারের ইহুদী গণহত্যা থেকে বেচে যাওয়া অনেকেই অংশ নিয়েছিলেন এতে। ছিলেন ইহুদী ধর্মের নেতা, কংগ্রেস সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD