শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন




গাজায় হাসপাতাল খুলতে চায় রাশিয়া, ইসরাইলের না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৫২ pm
Vladimir Putin president ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন রাশিয়া প্রেসিডেন্ট putin পুতিন
file pic

গাজার একটি স্টেডিয়ামে হাসপাতাল চালু করতে চায় রাশিয়া। এ নিয়ে মিশর ও ইসরাইলের কাছে অনুমতি চেয়েছে দেশটি। মিশর অনুমোদন দিলেও, ইসরাইল এতে না করে দিয়েছে। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, বছরের শেষে সাধারণ জনগণ ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট। এই প্রশ্নোত্তর পর্ব চলার সময় পুতিন বলেন, তিনি সম্প্রতি যখন সংযুক্ত আরব আমিরাত সফর করেন তখন তিনি জানতে পারেন তারা গাজায় একটি হাসপাতাল স্থাপন করেছে। এটি শুনে তিনি গাজায় একটি রাশিয়ান হাসপাতাল চালুর বিষয়ে কথা বলেন। গাজার কোনো একটি স্টেডিয়ামে ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দিতে হাসপাতাল চালু করবে মস্কো।

পুতিন বলেন, কিন্তু অবশ্যই গাজায় এ ধরণের কোনো পদক্ষেপের জন্য ইসরাইল ও মিশরের অনুমতি প্রয়োজন। এ জন্য আমি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলি। কিন্তু ইসরাইল জানিয়ে দেয় যে, রাশিয়ার জন্য গাজায় হাসপাতাল চালু নিরাপদ নয়। এ ইস্যুতে তিনি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গেও কথা বলেছেন।

সিসি যদিও রাশিয়াকে জানিয়েছে যে, গাজায় হাসপাতাল স্থাপনের প্রস্তাব তিনি সমর্থন করেন।

পুতিন বলেন, হাসপাতাল নির্মাণে বাধা আসার মানে এই না যে রাশিয়া গাজায় মানবিক সংকট সমাধানে তার চেষ্টা বন্ধ করে দেবে। রাশিয়া গাজায় ঔষধ সরবরাহ বৃদ্ধি করতে যাচ্ছে। কারণ গাজার মানুষদের বাঁচাতে এটি অত্যাবশ্যক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD