সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন




কুয়েতের আমিরের মৃত্যু

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ১০:০৬ am
Kuwait, officially the State of Kuwait, is a country in the Middle East. It is situated in the northern edge of Eastern Arabia at the tip of the Persian Gulf, bordering Iraq to the north and Saudi Arabia to the south. KUWAIT কুয়েত কুয়েত মধ্যপ্রাচ্যের রাষ্ট্র দেশের রাজধানীর নাম কুয়েত শহর
file pic

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ৮৬ বছর বয়সে কুয়েতের আমির শেখ নাওয়াফ ইন্তেকাল করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, একদিনের শোক পালন উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক : কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার গভীর সমবেদনা জানাচ্ছে এবং আন্তরিক দুঃখপ্রকাশ করছে। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

শেখ হাসিনা বলেন, শেখ নাওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা। আরব ও মুসলিম উম্মাহর এ মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন। তিনি বলেন, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে তার অপরিসীম অবদানের কথা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD