সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রে ঝড়ে ৪ জনের প্রাণহানি, বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৪:০৭ pm
tornado টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone Tornado Disaster ঘূর্ণি টর্নেডো টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather Canada storm কানাডা Canada-storm-কানাডা
file pic

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিহীন রয়েছেন সাড়ে ছয় লাখের বেশি মানুষ। ওই অঞ্চলের রাস্তাঘাট সব প্লাবিত হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ঝড়ের সময় গাড়ি পানিতে ডুবে যাওয়ায় দক্ষিণ ক্যারোলিনায় একজন ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ওই এলাকায় ছয় ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। পেনসেলভেনিয়ায়ও গাড়ি ডুবে ৭৩ বছর বয়সী একজনের প্রাণহানি ঘটেছে।

ঝড়ে গাছ ভেঙে পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ম্যাসাচুসেটসের নাগরিক। তার বয়স ছিল ৮৯ বছর। গাছ ভেঙে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আরেকজন ছাদ পরিষ্কার করতে গিয়ে ঝড়ে ভেঙে পড়া গাছের আঘাতে মারা গেছেন। তার বয়স ৪০ বছর।

তুমুল এই ঝড়ে ২৪ ঘণ্টার ব্যবধানে বেশিরভাগ অঞ্চল ২ থেকে ৩ ইঞ্চি পানির নিচে চলে যায়। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রঙ্কসে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর নিউ জার্সিতে, লিটল ফলসের মেয়র প্যাসাইক নদীর আশেপাশের এলাকায় সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক জারি করেছেন এবং বাসিন্দাদের মধ্যরাতের আগে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, নদী ফুলে উঠে মঙ্গলবারের মধ্যে লিটল ফলসে বড় ধরনের আঘাত হানবে।

ঝড়ের জেরে এদিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে ফ্লাইট চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বোস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লাইট ওয়্যার অনুসারে, ভারী বাতাস এবং বৃষ্টি এদিন বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD