শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন




রানার অটোমোবাইলসের এজিএম অনুষ্ঠিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৬ pm
Runner Automobiles Ltd রানার অটোমোবাইলস লিমিটেড
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০শে জুন ২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত লভ্যাংশ না দেয়ার বিষয়টি সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএম এ এটি অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান-এর দিক নির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD