শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন




রূপালী ব্যাংকের বন্ড অনুমোদন/ লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

রূপালী ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬ pm
শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock
file pic

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

রূপালী ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির ১২শ কোটি টাকা মূল্যের বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপালী ব্যাংক আনসিকিউরড, নন-কনভাটেবল, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে। এর কুপোন রেট হবে রেফারেন্স রেট প্লাস ২ শতাংশ কুপোন মার্জিন।

বন্ডটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিট মূল্য হবে ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ রুপালী ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দুইশত কোটি টাকা অভিহিত মূল্যের জিড়ো কুপন বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলোচিত বন্ডটি হবে চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, জিরো কুপন বন্ড। বন্ডটির ডিসকাউন্ট রেট ৯ শতাংশ থেকে ১০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD