শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন




ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:৩০ am
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৮২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৭৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১০ থেকে ১৪ ডিসেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৮২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২৫ পয়েন্ট বা ১.৭২ শতাংশ কমেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এহিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে জানায় বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১৪.৭৯ পয়েন্টে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD