বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন




পর্দায় ফিরছেন ফারদীন দীঘি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ২:০১ pm
Prarthana Fardin Dighi model actress চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনেত্রী মডেল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
file pic

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন প্রার্থনা ফারদীন দীঘি। এরপর চলচ্চিত্রেও হয়েছে তার অভিষেক। কাজ করেছেন ওটিটিতেও। মাঝে কিছু বিরতি দিয়ে আবারো নতুন কাজ নিয়ে ফিরছেন দীঘি। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’।

জানা গেছে, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। মূলত এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত- এসব নিয়েই এই সিনেমার গল্প। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ। দীঘি বলেন, এর গল্প ও চরিত্র বেশ ভালো লেগেছে আমার। চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা এবার নিতে চাই। আশা করছি ভালোভাবে এর শুটিং শেষ করতে পারবো। এদিকে দীঘি বর্তমানে ব্যস্ত রয়েছেন পড়াশোনা ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়েও।

পাশাপাশি নিজেকে সামনের জন্য আরও ভালোভাবে প্রস্তুতির কাজটিও করছেন। দীঘি বলেন, আমার মধ্যে তড়িঘড়ি নেই। ধীরে ধীরে এগুতে চাই। তাই অপেক্ষাও করি। সেটি ভালো কাজের জন্য। এখন খুব বুঝেশুনে পথ চলছি। ভুল করতে চাই না। আমার সঙ্গে যেসব গল্প ও চরিত্র যাবে সেরকম কাজই শুধু করবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD