বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন




আসছে কনকচাঁপার ‘কাটাঘুড়ি-৩’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৭ pm
Rumana Morshed Kanak Chapa Kanak Chapa singer কনকচাঁপা কনকচাঁপা রোমানা মোর্শেদ কনকচাঁপা
file pic

রোমানা মোর্শেদ কনকচাঁপা। যার অসংখ্য জনপ্রিয় গানে বুঁদ হয়ে আছেন শ্রোতারা। তার গাওয়া কালজয়ী গানগুলো এ প্রজন্মেরও মুখে মুখে। গানের পাশাপাশি এ শিল্পীর রয়েছে একাধিক প্রতিভা।

তিনি কবিতা, প্রবন্ধও লেখেন। ‘স্থবির যাযাবর’ বইটির মধ্যদিয়ে লেখক হিসেবে এই শিল্পীর আত্মপ্রকাশ ঘটে। ২০১০ সালে বইটি প্রকাশ পায়। এরপর বাজারে আসে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামের আরও দুটি বই।

মাঝে বিরতি নিয়ে বইমেলায় কনকচাঁপা প্রকাশ করেন তার আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি’। যেখানে উঠে আসে বাবা-মায়ের সঙ্গে কাটানো শিল্পীর নানা স্মৃতি। এর ধারাবাহিকতায় পরে প্রকাশ হয় ‘কাটাঘুড়ি-২’।

কনকচাঁপা জানালেন, এবারের একুশে বইমেলায়ও আসছে তার এ সিরিজের তিন নম্বর বই। এবারেরটি আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি-৩’। প্রকাশ হবে অনন্যা প্রকাশনী থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

কনকচাঁপা বলেন, আসছে বইমেলায় আমার আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি-৩’ বইটি আসছে ইনশাআল্লাহ্‌ অনন্যা প্রকাশনী থেকে। ইচ্ছা করলে সেখানে ‘কাটাঘুড়ি’ ও ‘কাটাঘুড়ি-২’ এবং আমার লেখা প্রথম বই ‘স্থবির যাযাবর’ও পাওয়া যাবে অনন্যার স্টলে। গত বেশ কিছুদিন ধরেই এ বইটির লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এ শিল্পী।

প্রসঙ্গত, চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে সমান পারদর্শী কনকচাঁপা। তবে চলচ্চিত্রে একের পর এক গান দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা পান। অসামান্য গায়কীর স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসেবে তিনবার পুরস্কৃত হয়েছেন কনকচাঁপা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD