শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন




আচমকা পিটার হাসের ভারত সফর, মুখ খুললেন অরিন্দম বাগচি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:২৪ am
ওয়াশিংটন US Ambassador Peter D. Haas United States Ambassador মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফর করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফর নিয়ে নানা গুঞ্জন ওঠেছিল। এবার পিটার হাসের ভারত সফরের বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

শুক্রবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না।

বাগচি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই, আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।’

এদিন অরিন্দম বাগচি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বলেন, ‘নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ (যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD