রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন




নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে রকেট নিক্ষেপ হামাসের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ৩:৫১ pm
রকেট হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র
file pic

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের অধিবাসীরা।

রবিবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরাইলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আল-মায়াদিন টিভি জানিয়ছে, জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও গতরাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের টানা তিন মাসের ভয়াবহ বোমাবর্ষণের পরও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে গাজাবাসী উল্লাস প্রকাশ করে।

ইসরাইলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেলআবিব অভিমুখ অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এসব গণমাধ্যম ইসরাইলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে, এই বাহিনী যখন দাবি করছে তাদের গত তিন মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে তখন তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করে।

এসব গণমাধ্যম বলেছে, “আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকি।” ইসরাইলি দৈনিক ইয়েদিওত আহরোনোত লিখেছে, ইসরাইল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে নববর্ষকে বরণ করেছে। পার্সটুডে

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD