সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন




গাজা থেকে কয়েক হাজার সেনা প্রত্যাহার ইসরাইলের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪ ৪:২৩ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি
file pic

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। তিনটি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি ৫৫১তম এবং ১১৪তম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি বাহিনী। একটি ব্রিডেগে সাধারণত তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে। সে হিসাবে ১৫ থেকে ২৫ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব।

দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোথ জানিয়েছে, ইসরাইলি অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এসব সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে তাদের লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হওয়ায় এসব সেনা আর সেখানে মোতায়েন করে রাখার প্রয়োজন নেই।

ইসরাইল এর আগে গতমাসে গাজা থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। গাজা থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইসরাইলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা প্যালেস্টাইন ক্রনিক গাজা যুদ্ধের বাস্তব তথ্য-উপাত্ত তুলে ধরে একথা বোঝানোর চেষ্টা করেছে যে, এই যুদ্ধে ইসরাইলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে। উত্তর ও মধ্য গাজায় ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলে যে দাবি করেছে, বার্তা সংস্থাটি তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্যাল্টেস্টাইন ক্রনিক লিখেছে:

গাজা উপত্যকায় যে ১৭ ব্রিগেড ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্যে উত্তর গাজায় এখনও চার ব্রিগেড সেনা যুদ্ধ করছে এবং সেখানকার যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু মধ্য গাজার স্থলযুদ্ধ এখন পর্যন্ত আল-বুরেজ শরণার্থী শিবিরের পূর্ব সীমান্তই অতিক্রম করেনি। ইসরাইলি বাহিনীর কয়েকটি ব্রিগেড একসঙ্গে চেষ্টা করেও মাত্র কয়েক বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট একটি এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

নুসিরাত, মাগাজি কিংবা দেইরাল বালাহ এলাকায় এখনও সংঘর্ষ শুরুই হয়নি। অথচ এই তিনটি শরণার্থী শিবিরে ৭ অক্টোবর থেকে অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইলি সেনারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরাইলের সাতটি ব্রিগেড যুদ্ধ করে যাচ্ছে ঠিকই কিন্তু তারা উল্লেখযোগ্য কোনো সাফল্য পেয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি।

‘বারজিলাই মেডিক্যাল সেন্টার’ নামক একটি ইসরাইলি হাসপাতাল রোববার জানিয়েছে, তারা ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩,৫০০ আহত ইসরাইলি সেনার চিকিৎসা করেছে। এই এক হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী এত বেশি সেনা ইসরাইলের ৭৫ বছরের ইতিহাসে কখনও আহত হয়নি; যদিও ইসরাইলি সামরিক বাহিনী এই পরিসংখ্যান কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পার্সটুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD