রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন




বাংলাদেশের নির্বাচনের পরিবেশ দমনমূলক: জাতিসংঘ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪ ৬:২১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ‘দমনমূলক’। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

শান্তিপূর্ণ সমাবেশ এবং সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক এই র‍্যাপোর্টিয়ার বলেছেন, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহ্বান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেছেন, বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD