সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন




শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ৪:০৬ pm
Xi Jinping President of the People's Republic of China chaina শি জিনপিং শি চিনফিং সি চিন পিং চীন চীনের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট
file pic

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাঠানো চিঠিতে তিনি বলেন, “চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্ব বিয়ে প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সম আচরণ দেখিয়েছে এবং পারস্পরিক সুযোগ-সুবিধা ও ‘জয়-জয়’ ফলাফল অর্জন করেছে।”

চীনের প্রেসিডেন্ট বলেন, “উভয় দেশ একে অপরের প্রধান স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনকে অনুসরণ করে, যা আমাদের দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে আনে।”

এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন কীভাবে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই দেশের নেতা বৈঠক করেন এবং চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।

চিঠিতে তিনি আরও বলেন, “আশা করা হচ্ছে- চীন ও বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে তা আরও বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি, ঐতিহ্যবাহী বন্ধুত্ব বৃদ্ধি, উন্নয়ন কৌশলকে আরও সমন্বয়, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রচার, যাতে চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় উন্নীত হবে।”

তিনি তার সুস্বাস্থ্য, সাফল্যময় কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD