সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন




আকাশে ককপিটের জানালায় ফাটল, অতঃপর…

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ ১১:৪৪ am
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo আফগানিস্তান
file pic

জাপানের তোয়ামা বিমানবন্দরের উদ্দেশে একটি আন্তঃদেশীয় ফ্লাইট ৫৯ যাত্রী ও ছয় ক্রু নিয়ে যাত্রা শুরু করে। সব কিছু ঠিক থাকলেও মাঝ আকাশে গিয়ে তৈরি হলো সমস্যা।

নিপ্পন এয়ারওয়েজের ওই বিমানের ককপিটের জানালায় একটি ফাটল দেখা দেয়। পরে বিমানটি ছেড়ে যাওয়া বিমানবন্দরেই দ্রুত অবতরণ করা হয়।

শনিবার জাপানে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, অল নিপ্পন এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মিডএয়ারের ককপিটের জানালায় একটি ফাটল পাওয়া যায়। পরে সেটি ছেড়ে যাওয়া বিমানবন্দরে ফিরে আসে।

জানা গেছে, ফ্লাইট ১১৮২ তোয়ামা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ককপিটের চারপাশের জানালার চারটি স্তরের বাইরের অংশে ফাটল দেখতে পাওয়ার পর সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে ফিরে আসে।
এয়ারলাইনের মুখপাত্র জানান, ৫৯ যাত্রী ও ছয় ক্রুর সবাই নিরাপদে আছেন।

বিমানটি বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৯ বিমানগুলোর অংশ না জানিয়ে সংস্থাটি বলেছে, ফাটলটি এমন কিছু ছিল না, যা ফ্লাইটের নিয়ন্ত্রণ বা চাপকে প্রভাবিত করে।

এদিকে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক শুক্রবার নতুন নিরাপত্তা পরীক্ষার জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের অনির্দিষ্টকালের জন্য উড্ডয়ন নিষিদ্ধ করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD