সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন




তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৮৩

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ৮:৫২ pm
ice storm silver storm winter freezing rain USA Weather blizzard Violent snowstorm শীতকালীন ঝড় ঠান্ডা বাতাস তুষারঝড় হিমঝঁঝা তুষারপাত তুষার ঝড় Ice যুক্তরাষ্ট্র নজিরবিহীন তুষারপাত
file pic

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। অবশ্য দেশটির দুই-তৃতীয়াংশজুড়ে হিমশীতল তাপমাত্রার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। ইতিমধ্যে চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে ঝড় ও তুষারপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছে।

সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীত–তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটে। আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান।

এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে। গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুত উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।

শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD