সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন




ইরানের ওপর হামলার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৩ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

সিরিয়া ও ইরাকে থাকা বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দেশটির নীতিনির্ধারক পর্যায় থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে।

তবে কোনো সময় এই হামলা শুরু হবে, তা এখনো জানানো হয়নি। এমনকি সময় ঠিক করা হয়নি বলে জানা গেছে। পরিবেশ ও পরিস্থিতি বোঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা হচ্ছে।

জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিল মার্কিন প্রশাসন।

রোববারের হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীতে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এ দায় স্বীকারও করেছে । তবে ৪১ জন আহত হওয়া এ হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির।

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে। বিশেষ করে হুথি গোষ্ঠী বেশি হামলা করছে। বেশিরভাগ গোষ্ঠীই ইরান সমর্থিত।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD