সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন




বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্যে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রীকে বাইডেনের চিঠি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:১১ pm
ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa American politician president Joseph Robinette Joe Biden মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন American politician president Joseph Robinette Biden United States Joe Biden জোসেফ রবিনেট বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন baiden hasina Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

এক সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নয়াদিল্লি, ভারত। ৯ সেপ্টেম্বর, ২০২৩। ছবি: পিএমও

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ ভিশনে অংশীদারিত্বের ইচ্ছেও প্রকাশ করেন।

‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ,’ ইউএনবির দেখা প্রেসিডেন্ট বাইডেনের চিঠিতে লেখা হয়।

চিঠিতে দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে শুরু করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তাসহ (বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য) আরও অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন।

জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও লেখেন, ‘সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের এ সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠিটি তুলে দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD