শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন




পাকিস্তান নির্বাচনে চূড়ান্ত ঘোষণায় কে কত সিট পেলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ৪:৫২ pm
Pakistan election Pakistan's election পাকিস্তান পাকিস্তান নির্বাচনে পাকিস্তান Bangladesh–pakistan বাংলাদেশ-পাকিস্তান Bangladesh pakistan বাংলাদেশ পাকিস্তান pakistan পাকিস্তান
file pic

অবশেষে পাকিস্তানে সাধারণ পরিষদ নির্বাচনের ২৬৪ আসনের ফল প্রকাশ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। যদিও পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬। তবে ২৬৬ আসনের মধ্যে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। এ ছাড়া দেশটিতে সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন।

গত বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেষ হয় ভোট গ্রহণ। এরও প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে আজকে (১১ ফেব্রুয়ারি) সব আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তার মধ্যে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গেছে, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে। আরও একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD