মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন




৫০ বছর পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:১৬ am
Chandrayaan-3 ISRO Scientist চন্দ্রযান-৩ ভারতীয় মহাকাশযান অবতরণ চন্দ্রযান মহাবিশ্ব sky গ্রহাণু Moon Chandra Grahan Sutak timing lunar eclipse চন্দ্র গ্রহণ চন্দ্রগ্রহণ cop কপ গ্রহাণু nasa নাসা satellite space orbit surface solar moon planet কৃত্রিম উপগ্রহ মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রহাণু মহাকাশ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
file pic

পাঁচ দশক পর আবার চাঁদে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে এই মহাকাশযান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে।

আরও বলা হয়, ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে এই প্রথম চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে নাসা। সর্বশেষ ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে নাসা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD