শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন




গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১:২৭ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas
file pic

ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি বলেন, ইসরাইল গাজা উপত্যকায় যা করছে তা কোনো যুদ্ধ নয় বরং এটি গণহত্যা। কারণ তারা নারী এবং শিশুদের হত্যা করছে। গতকাল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার একথা বললেন।

লুলা ডি সিলভা বলেন, এটি গণহত্যা। হাজার হাজার শিশু নিহত হয়েছে এবং হাজারো শিশু নিখোঁজ রয়েছে। ইসরাইলের সেনারা মারা যাচ্ছে না। হাসপাতালগুলোতে নারী এবং শিশুরা মারা যাচ্ছে। এটা যদি গণহত্যা না হয় তাহলে আমি বুঝি না গণহত্যা কাকে বলে। আমি মিথ্যার সাথে আপস করি না। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আবারো নিজের জোরালো অবস্থান ঘোষণা করনে তিনি।

এর আগে গত রবিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে দেয়া বক্তৃতায় একই ধরনের কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয় বরং এটি গণহত্যা।

তিনি আরও বলেছিলেন, গাজায় সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে না বরং এটি হচ্ছে অত্যন্ত প্রস্তুত একটি সেনাবাহিনীর সাথে নারী ও শিশুর যুদ্ধ। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যা চলছে তা ইতিহাসে কখনো ঘটেনি। এটি প্রকৃতপক্ষে তখন ঘটেছিল যখন হিটলার ইহুদিদেরকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। পার্সটুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD