শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন




ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের নির্দেশ মাউশির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:৩৪ pm
DSHE মাধ্যমিক বিদ্যালয় primary secondary মাধ্যমিক উচ্চশিক্ষা মাউশি দীপু মনি deepu moni edu দীপু মনি শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী Primary secandary মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
file pic

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ১৬৯ জনের সবাই এ বছরের (২০২৪) জানুয়ারিতে ভর্তি হয়েছিল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

মাউশির প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।

এ অবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, মাউশির চিঠি আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD