শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন




মালয়েশিয়ায় ই-পাসপোর্ট নিয়ে বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪ ১০:০৫ am
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় দেশটির পেনাং ও জহুর বারুতে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহ ও ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ এবং কনস্যুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং ও জহুর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ ও ১৯ মে (শনিবার ও রোববার) এই দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া আগামী ২৫ ও ২৬ মে (শনিবার ও রোববার) এই দুইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জহুর বারুর অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা। এই জন্য আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একইসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।

এদিকে, কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর কল সেন্টারের হেল্প লাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক। অ্যাপয়েনমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, আবেদপত্র জমা প্রক্রিয়া সম্পন্নকরণ করা হবে। ই-পাসপোর্টের আবেদনপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD