শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন




এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ১০:১৮ am
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল
file pic

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব। তিনি অবিলম্বে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধসহ সব জিম্মির মুক্তি চেয়েছেন। খবর আল জাজিরার।

এর আগে মঙ্গলবার একযোগে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর এ ঘোষণা দিলেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার আর্সকা ক্লাকোচার জুপানসিস।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, তিনি আশা করছেন স্লোভেনিয়ার পার্লামেন্ট মেম্বাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD